
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায় ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুম্পা দাশ সহ অন্যান্য চিকিৎসক,সিনিয়র স্টাফ নার্স,ফার্মাসিস্ট এবং স্টাফবৃন্দ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপজেলার সকল টিকাকেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, সকল অভিভাবককে সচেতন হয়ে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে, যাতে পত্নীতলাকে হাম-রুবেলা মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।
পরে অতিথিবৃন্দ হাসপাতাল প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।




























