
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায়
বিদ্যালয়ের মাঠ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুরাতন বাজার হয়ে থানার সামনে দিয়ে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর প্রদিক্ষন করে ঠুকনিপাড়া মোড় হয়ে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে
আসন্ন ঈদুল ফিতরের পরের দিন সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় মাঠে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের ঐতিহ্যবাহী প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেরই এলামনাই এসোসিয়েশন আছে।
নজিপুর উচ্চ বিদ্যালয় ১৯৩১ সালে প্রতিষ্ঠিত
বর্তমান এই স্কুলের বয়স ৯৫ বছর তাই এটি
পুরাতন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষাঙ্গন। এ জন্য এ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন
এখন সময়ের দাবি।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) থেকে পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুসংগঠিত দল বা নেটওয়ার্ক। এটি মূলত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ রক্ষা, সামাজিক অনুষ্ঠান আয়োজন, পেশাগত নেটওয়ার্কিং এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের পুরনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রাখে
কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি সক্রিয় এলামনাই সংগঠন থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের পুরনো সহপাঠী ও শিক্ষকের সাথে সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা যায়
কর্মক্ষেত্রে সুযোগ তৈরি এবং অভিজ্ঞ সদস্যদের মাধ্যমে জুনিয়রদের পরামর্শ প্রদান করতে পারবেন, নিয়মিত গেট-টুগেদার বা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে অর্থায়ন, গবেষণা ও পরামর্শ প্রদান, নিউজলেটার বা ডিজিটালের মাধ্যমে প্রতিষ্ঠানের খবরাখবর শেয়ার করা সহ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে সামাজিক বিভিন্ন উন্নয়ন করা সম্ভব হয়।




























