
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ জামাল হোসেন নামের ১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৮ টার দিকে নজিপুর - ধামইরহাট সড়কের গাহন মোড়ে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ জেলার চক ভবানী গ্রামের মৃত নাদের চাঁদের ছেলে মোঃ জামাল হোসেন (৪৩)কে আটক করা হয়। এ সময় তার কাছে থথেকে ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






























