শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

পুষ্টি চাহিদা পূরণে নন্দীগ্রামে গড়ে উঠছে কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের গরুর ফার্ম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ


পুষ্টি চাহিদা পূরণে বগুড়ার নন্দীগ্রামে গড়ে উঠছে কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের বিশাল একটি গরুর ফার্ম। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে ২ কিলোমিটার উত্তরে নন্দীগ্রাম শহরের ঢাকইর ও ভাটগ্রাম ইউনিয়নের কাথম মোজায় এ ফার্ম গড়ে তোলার উদ্যোগ নেন দেশের বিশিষ্ট শিল্পপতি এম কায়সার রহমান। 


মোট ১২৬ বিঘা পরিমাণ জমিতে এই ফার্ম গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন জনের নিকট থেকে উচ্চমূল্যে প্রয়োজনীয় জমি ক্রয় করে তিনি কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের গরুর ফার্ম প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন। এই কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই ফার্মে ৪ হাজার গাভী ও ষাঁড় পালন করা হবে। এই ফার্মে প্রতিদিন ১ হাজার লিটার গাভীর খাঁটি দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই দুধ এলাকায় এবং এলাকার বাহিরেও সরবরাহ করা হবে। ছাড়াও আমিষের চাহিদা পূরণে নিয়মিত গরুর মাংস বিক্রয় করা হবে। 


কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের ফার্ম ইনচার্জ (এজিএম) বেনজীর আহমেদ জানান, কোয়ালিটি ফিডস্ লিমিটেড ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উক্ত প্রতিষ্ঠানটি মুরগির বাচ্চা উৎপাদন, মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও উন্নতমানের মাছের পোনা উৎপাদনসহ বিভিন্ন কৃষিভিত্তিক কাজের সঙ্গে জড়িত। কোয়ালিটি ফিডস্ লিমিটেড বগুড়া জেলায় প্রায় ৩ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। কোয়ালিটি লাইভস্টক লিমিটেড কোয়ালিটি ফিডস্ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও এসডিজির লক্ষ্য অর্জনে অর্থাৎ ক্ষুদার অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষির প্রসারের জন্য দেশের মানুষের প্রাণিজ পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে কোয়ালিটি লাইভস্টক লিমিটেড বদ্ধপরিকর। 


তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে কোয়ালিটি লাইভস্টক গরুর মাংস মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মূদ্রা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। যা বাংলাদেশের ফরেন রিজার্ভ বৃদ্ধি করবে। সকল নিয়মনীতি অনুস্মরণ করে এই ফার্ম গড়ে তোলা হচ্ছে। গত বছরের জুলাই মাস থেকে ফার্মটির নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের মাঝামাঝি বা শেষের দিকে ফার্মটির নির্মাণ কাজ শেষ হবে। তারপরেই গাভী ও ষাড় পালন শুরু করা হবে। এর পাশাপাশি নিয়মিত গাভীর দুধ ও গরুর মাংস বিক্রয় হবে। 


ফার্মটি স্থাপন হওয়ায় এই এলাকার ২০০ বেকার যুবকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, কোয়ালিটি লাইভস্টক লিমিটেডের গরুর ফার্ম স্থাপন করার উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছি। এমন একটি ফার্ম স্থাপন হওয়ার কারণে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর পাশাপাশি এই এলাকায় ভালো মানের গাভীর দুধ ও গরুর মাংস পাওয়া যাবে। 


সেখানে উপস্থিত স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, আমাদের এলাকায় এত বড় একটি গরুর ফার্ম স্থাপন করায় আমরা খুশি হয়েছি। কারণ এমন উদ্যোগ এর আগে কেউ নেয়নি এবং বাস্তবায়নও করতে পারেনি। এই গরুর ফার্ম চালু হলে এলাকা আরো উন্নতি হবে। যা আমাদের জন্য সৌভাগ্য। এই ফার্ম নির্মাণে বিরোধীতা কখনোই ভালো দেখায় না। সম্ভব হলে এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমাদের এলাকায়ও অনেক সম্পদশালী লোক থাকলেও এমন উদ্যোগ আজও কেউ নেয়নি। এটাই আমাদের জন্য দুর্ভাগ্য।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত