
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুরার ধুনট বাজারের হাসপাতাল রোডের অবস্থিত মেসার্স সাদিয়া মটরস এর সত্বাধিকারী ও কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন মেম্বর পুত্র সন্তানের বাবা হলেন।
আজ ২৩শে মার্চ সোমবার বিকাল ৪টার দিকে ধুনটের একটি প্রাইভেট ক্লিনিকে সাংবাদিক আনোয়ার হোসেন মেম্বরের সহধর্মিণী একটি পুত্র সন্তান প্রসব করেন।
উল্লেখ্য সাংবাদিক আনোয়ার হোসেনের আগের দুইটি কন্যা সন্তানের পর এবারই প্রথম ছেলে সন্তানের জনক হলেন, এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি আনন্দচিত্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে তার সন্তানের জন্য বিশেষভাবে দু'আ কামনা করেন।




























