
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই দিন ব্যাপি হিম উৎসবের আয়োজন করা হয়েছে। গোয়ালন্দ স্টুডেন্ট কমিউনিটির আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান উৎসবের উদ্বোধন করেন। উপজেলা স্টুডেন্ট কমিউনিটি’র আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। ব্যতিক্রমধর্মী এই উৎসব দেখতে শিশু-কিশোর,সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিকেল থেকেই জড়ো হন শহরের কলেজ মাঠে। উৎসবে ২৮টি স্টলে শীত মৌসুমের নানা প্রকারের খাদ্যসামগ্রী, বাহারি পিঠাপুলি, পোশাকসহ নানা সামগ্রীর পসরা নিয়ে বসেন উদ্যোক্তারা। এর মধ্যে আগতদের বেশিরভাগই ভিড় করছেন ‘মেয়েদের মন ১০ টাকা পিঠার স্টলে এই ব্যতিক্রমী পিঠার উদ্যোক্তা ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যান সমিতি।মেয়েদের মন ১০ টাকা’ নামে একটি পিঠা পাওয়া যাচ্ছে। এই পিঠা খেতে এবং দেখতে দর্শনার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।এ নিয়ে স্টলে থাকা ঢাকাস্থ গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শেখ আয়নাল আহসান বলেন, আমাদের স্টলে ব্যতিক্রমী একটি পিঠা রেখেছি, ‘মেয়েদের মন ১০ টাকা’। মূলত এটা দেখতেই মানুষ আমাদের স্টলে বেশি ভিড় করছে।এটি শুধু মজার জন্য নামকরণ করা হয়েছে





























