শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

রাজবাড়ীতে মাদক-সন্ত্রাসের ভয়াল ছোবল: ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

প্রকাশিত:বুধবার ০২ জুলাই ২০২৫ | হালনাগাদ:বুধবার ০২ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী এখন মাদক ও সহিংসতার নগ্ন থাবায় বিধ্বস্ত। পদ্মা-পাড়ের জেলাটিতে দিনদিন বেড়েই চলছে মাদকের তৎপরতা। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই ভয়াল নেশায় জড়িয়ে পড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। এসব অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরাও, যা পুরো জেলাবাসীর জন্য উদ্বেগজনক।বিশেষ করে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি মাদকের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে। এখান থেকে মাদক ছড়িয়ে পড়ছে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে। পোড়াভিটা, লোকোসেড, পাচুরিয়া ও বাগমারাসহ বিভিন্ন জায়গায় মাদকের ভয়াবহতা দিনে দিনে প্রকট হয়ে উঠছে।রাজবাড়ীর পরিস্থিতি শুধু মাদকেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভয়াবহ সন্ত্রাসী কর্মকান্ডও। বিগত ৫ বছরে জেলাটিতে একশ'রও বেশি মানুষ নিহত হয়েছেন নানা বিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনায়। চলতি বছরের এখন পর্যন্ত অন্তত ২০টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জুন মাসেই খুন হয়েছে অন্তত ৫ জন।গেল ১১ জুন কালুখালীতে দুর্বৃত্তের হাতে খুন হন অটোরিকশাচালক আসলাম। ২০ জুন বালিয়াকান্দিতে স্বামীর হাতে খান হন গৃহবধূ মনিরা। ২২ জুন দৌলতদিয়ায় মাদক নিয়ে বিরোধে খুন হন নজরুল। ২৪ জুন দৌলতদিয়ায় যৌনকর্মী তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। ২৫ জুন দাদশীতে নিখোঁজের দুইদিন পর যুবক আদরের লাশ উদ্ধার করা হয়।এছাড়াও একের পর এক ঘটে চলেছে মাদক-সম্পর্কিত গ্রেপ্তার! পত্রিকার পাতা খুললেই মেলে মাদকের সংবাদ: পাংশায় দুই সহোদর ইয়াবাসহ গ্রেফতার। গোয়ালন্দে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। খানখানাপুরে হাজার পিস ইয়াবাসহ আটক! হেরোইনসহ গ্রেফতার হলো আরও দুই মাদক কারবারি ইত্যাদি।এদিকে, এই অব্যাহত মাদক বিস্তার ও সহিংসতার জন্য অনেকেই প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন। তাদের দাবি, মাঝে মধ্যে লোক দেখানো অভিযানের মাধ্যমে ছোটখাটো অপরাধী ধরা হলেও মূল গডফাদাররা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।এমন ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদ জানাতে বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন, সরদার রাজিব নামে এক যুবক। তিনি পেশায় গণমাধ্যমকর্মী। চাকরি করেন, ঢাকার একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশনে।কর্মসূচি থেকে রাজিব বলেন, ‘দিনদিন আমার প্রিয় মাতৃভূমি রাজবাড়ী জেলা ভয়াবহ মাদকের আক্রমণে ধ্বংসের দিকে যাচ্ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। শুধু নামমাত্র অভিযান চলছে। কিন্তু বড় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। আমি এই অবস্থার প্রতিবাদ জানাতে এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণের জন্যই এখানে দাঁড়িয়েছি।’ চলতি বছরের কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি গোয়ালন্দে কথিত চরমপন্থীদের হাতে খুন হন সুশিল নামে এক ব্যক্তি! কালুখালীতে প্রতিহিংসার জেরে চাচার হাতে খুন হন ভাতিজা নিরব। বালিয়াকান্দিতে ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মিলন। সদর উপজেলার হাউলী জয়পুরে সালমা নামে এক নারীকে হত্যা করা হয়। কিন্তু এই সকল খুনের নেপথ্যের প্রকৃত কারণ জনগণের অজানা!এ সময় এই তরুণ সাংবাদিক বলেন, ‘রাজবাড়ীর মানুষ আজ অসহায়। মাদক আর খুন যেন এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে।


আরও খবর




ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান