শিরোনাম
দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি চাটখিলে ১৪৩৩ সনের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় মাদকসহ স্বামী -স্ত্রী আটক বড়াইবাড়ী থেকে গঙ্গাচড়া: রুপালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন শেরপুর সীমান্তের গারো পাহাড় বনাঞ্চলে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন ; গাছসহ আটক দুজন রূপগঞ্জে "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোমবার ১৩ এপ্রিল ২০২৬
সোমবার ১৩ এপ্রিল ২০২৬

রাজধানীতে উচ্ছেদের নামে চলছে পুলিশ-হকারের ইঁদুর-বিড়াল খেলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

উচ্ছেদের নামে পুলিশ-হকারদের ইঁদুর-বিড়াল খেলা চলছে রাজধানীজুড়ে। টানা অভিযান চললেও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পর কিছুক্ষণ ফুটপাত ফাঁকা থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। হকারদের অভিযোগ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে প্রায় ৫ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসে যাবেন। অন্যদিকে ডিএমপি বলছে, অভিযান চলমান থাকবে।



রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটেও গেল সপ্তাহে ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেখানে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে পরবর্তী সপ্তাহে সরেজমিনে দেখা যায়, পরিস্থিতি আবার আগের মতোই হয়ে গেছে।


গুলিস্তান ও নিউ মার্কেট এলাকাতেও একই চিত্র দেখা গেছে। পুরো রাজধানীজুড়েই এমন অবস্থা বিরাজ করছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হকারদের পুলিশি গাড়ি দেখলেই দ্রুত জিনিসপত্র নিয়ে সরে যেতে দেখা যায়। কিন্তু গাড়ি চলে গেলে তারা আবারও পণ্য নিয়ে বসে পড়ে।


একজন হকার বলেন, আমরা গরিব মানুষ, ফুটপাতে দোকান দিয়ে কোনো রকমে সংসার চালাই, সন্তানদের পড়াশোনা করাই। এর মানে এই না যে আমাদের পেটে লাথি মারা হবে। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে।


এভাবেই সকাল-সন্ধ্যা চলে ইঁদুর-বিড়াল খেলা। হকারদের দাবি, পেটের দায়ে বাধ্য হয়েই তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।


আরেকজন হকার বলেন, আমাদের জন্য কোনো ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করা হোক। আমরা গরিব মানুষ, এখন দোকান ভেঙে দিলে আমরা কীভাবে চলব, সন্তানদের কী খাওয়াব? ম্যাজিস্ট্রেটরা জরিমানা করে, দোকানপাট ভেঙে ফেলে দেয়।


অন্যদিকে পুলিশ বলছে, সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।


একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যে অভিযান শেষে ছবি ও ভিডিও যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি হলেও হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। তারা বলেন, হকারদের জীবিকা মূলত এই কেনাবেচার ওপর নির্ভরশীল এবং সাধারণ মানুষও সস্তায় পণ্য কেনার সুযোগ পান। টেকসই সমাধানের জন্য এলাকাভিত্তিক জোনিং করে হকারদের পুনর্বিন্যাস করার সুপারিশ করা হয়েছে।


ঢাকার ব্যস্ততম এলাকার ফুটপাত দখলমুক্ত করতে গত মাসের শেষের দিকে ডিএমপির এই উচ্ছেদ অভিযান শুরু হয়।


আরও খবর




দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

বংশীকুন্ডা দক্ষিণ ইউপিতে ক্ষমতার দ্বন্দ্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ

পরকীয়ার জেরে জবাই করে হত্যা

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর থেকে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

কাগজে উন্নয়ন, বাস্তবে দুর্নীতি ব্লকের নামে ভাঙ্গন ঠেকানো নয়, চলছে টাকা লোপাট!

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশে কুসিক, স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ টিপু'র।

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের


এই সম্পর্কিত আরও খবর

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

ডিএনসিসির ৫৫৮ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা, লক্ষ্য ৫ লাখ শিশু

‘হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে’

জ্বালানি কেনায় বৈচিত্র্যহীন উৎসে আটকা বাংলাদেশ

রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু হবে: প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন, প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

তরুণের উদ্যোগে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত