শিরোনাম
দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি চাটখিলে ১৪৩৩ সনের বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় মাদকসহ স্বামী -স্ত্রী আটক বড়াইবাড়ী থেকে গঙ্গাচড়া: রুপালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন শেরপুর সীমান্তের গারো পাহাড় বনাঞ্চলে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন ; গাছসহ আটক দুজন রূপগঞ্জে "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোমবার ১৩ এপ্রিল ২০২৬
সোমবার ১৩ এপ্রিল ২০২৬

রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।


আজ রোববার সকালে রাজধানীর কড়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে তিনি এ আহ্বান জানান।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন।’


৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই টিকা দিতে হবে জানিয়ে ডা. এম এ মুহিত বলেন, ‘শুধু আপনার বাচ্চা টিকা নিলো কি না তাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই তা প্রতিরোধ করা সম্ভব।’


 তিনি বলেন, ‘অন্তত ১০০ জনে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে। যাতে দু-চারজন বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে।’


 আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আমাদের সর্বাত্মক সমর্থন দিচ্ছে। সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে।’


 অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 


 প্রসঙ্গত, গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। আজ শুধু ডিএনসিসি নয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২০ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।


 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৪ শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪৮৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ২২ শিশু।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাসের সব শিশুদের হামের টিকা দিতে পারবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না।


আরও খবর




দারুননাজাত মাদ্রাসায় সাপ্তাহ ব্যাপী বইমেলা-২০২৬ এর উদ্বোধন ও স্বর্ণপদক প্রদান

লালমোহন নয়ানীগ্রামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গার ঘটনায় ক্ষোভ

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় পাম্পে এক মোটরসাইকেল আরোহীর ৫ হাজার টাকা জরিমানা

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

বংশীকুন্ডা দক্ষিণ ইউপিতে ক্ষমতার দ্বন্দ্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ

পরকীয়ার জেরে জবাই করে হত্যা

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর থেকে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর

কাগজে উন্নয়ন, বাস্তবে দুর্নীতি ব্লকের নামে ভাঙ্গন ঠেকানো নয়, চলছে টাকা লোপাট!

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশে কুসিক, স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ টিপু'র।

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের


এই সম্পর্কিত আরও খবর

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

ডিএনসিসির ৫৫৮ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা, লক্ষ্য ৫ লাখ শিশু

‘হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে’

জ্বালানি কেনায় বৈচিত্র্যহীন উৎসে আটকা বাংলাদেশ

রাজধানীতে উচ্ছেদের নামে চলছে পুলিশ-হকারের ইঁদুর-বিড়াল খেলা

বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু হবে: প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় : প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন, প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

তরুণের উদ্যোগে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত