
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল।শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ আদর্শগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল দুইটি মোবাইল ও চারটি সীমও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত হলেন,কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ আদর্শ গ্রামের মুনছুর আলীর ছেলে পলাশ আলী (৩৩) ও গোলাপ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩২)।র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জে নিজ বসত বাড়িতে বিক্রি আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৫ একটি চৌকস দল।এসময় আসামীদ্বয়ের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।





























