
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ‘বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র আয়োজিত গোদাগাড়ীর রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার প্রশিক্ষণ ভবনে ‘বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
"বরেন্দ্র অঞ্চলের প্রাণিসম্পদের উন্নয়নে গবেষণা পরিকল্পনা" শীর্ষক কর্মশালায় বিএলআরআই রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমের উপর কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মোহাম্মদ আব্দুর রশিদ।
এসময় শীর্ষক কর্মশালায় বিএলআরআই এর বিভাগীয় প্রধান কর্মকর্তাদের উপস্থাপনার শেষে আলোচনায় বক্তারা বরেন্দ্র অঞ্চলের সম্ভাবনাময় নর্থ বেংগল গ্রে গরু, রাজহাঁস, ছাগল ও বারিন্দ শিপের জাত নির্বাচন, সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে গবেষণা করার প্রস্তাব দেন ।
এছাড়াও বরেন্দ্র অঞ্চলে স্বল্প পানি ব্যয়ে পোল্ট্রি ও প্রাণিসম্পদ পালন ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রিনিউএবল এনার্জি উৎপাদন, বায়োচার & স্লারি ব্যবহার করে মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখা এবং পানির ধারণক্ষমতা বৃদ্ধি করা বিষয়ে গবেষণার জোর দেন। এছাড়াও খামারীদের নিড বেইজড যুগোপযোগী গবেষণা করারও প্রস্তাবনা দেন।
এদিকে,শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি কেন্দ্রগুলো নিজ নিজ এলাকায় সঠিকভাবে গবেষণার কাজ পরিচালনা করে। এ জন্য প্রাণিসম্পদের সমস্যা লাঘবে আঞ্চলিক কেন্দ্রগুলোকে শক্তিশালী করা হবে।
এদিন ‘উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক খামারি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপদেষ্টা
ফরিদা আখতার। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় খামারিরা আগের তুলনায় তাদের লাভবান ও প্রশিক্ষণ সম্পর্কিত তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এর আগে সকালে রাজশাহীতে চলমান "মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পে আওতায় বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে রাস্তার নির্মাণ কাজের উদ্ধোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার। উদ্ধোধন শেষে সুফলভোগী খামারীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল, দেশি মুরগি ও উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ ও নিমতলা গ্রামে মহিষ পালনকারী খামারীদের সাথে মতবিনিময় সভা ও পরে বিভিন্ন সেড পরিদর্শন তিনি।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন, বিএলআরআই-এর অতিরিক্ত পরিচালক ড. এবিএম মুস্তানুর রহমান, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প এর পরিচালক ড. গৌতম কুমার দেব, পোল্ট্রি উন্নয়ন ও জোরদারকরণ প্রকল্প এর পরিচালক ড. সাজেদুল করিম সরকার, গোদাগাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, রাজাবাড়িহাট আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ সুকুমার রায়সহ প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা,খামারি প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























