
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে পুরাণ রাজশাহী ঐক্য পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ) মহানগরীর পুরাণ রাজশাহী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। ইফতারের আগে তিনি হাদির মোড় এলাকার ছোট শিশুদের হাতে ইসলামিক বই উপহার হিসেবে তুলে দেন এবং উপস্থিত সবার সাথে ইফতার করেন।
আয়োজনে পুরান রাজশাহী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এস এম তৌহিদ দুর্লভ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল শাহেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ইফতার মাহফিলে স্থানীয় মাদ্রাসার হাফেজ ও এতিম শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হ




































