শিরোনাম
​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা : বাল্যবিবাহ ও মোবাইল আসক্তি রোধের আহ্বান আখাউড়ার দরুইন গ্রামে মুশফিকুর রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী রউফ আটক গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রতারণা মামলার আসামী গ্রেপ্তার ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল ‎ ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল ‎ বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা হলো জামায়াতে ইসলামীর স্লোগান - মেজর হাফিজ "জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব” - সামসুজ্জোহা খান লাকসামে দূর্বৃত্তদের আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই
রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মহানগরীর অন্যতম বাণিজ্যিক ভবন ‘থিম ওমর প্লাজা’য় সশস্র হামলা, দাপ্তরিক নথিপত্র ছিনতাই এবং কোটি টাকার মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। থিম রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিফা হক চৌধুরীর অনুমতিক্রমে প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার আসাদুল হক বাদী হয়ে এই মামলা করেন।

​গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বোয়ালিয়া থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

​মামলায় অভিযুক্ত প্রধান আসামীরা হলেন—জাকিরুল ইসলাম (৩৮), সুমন কুমার সরকার (৩৫), আব্দুল আওয়াল (৪০) ও মো. রায়হান হোসেন (৩২)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামী করা হয়েছে। 

এজাহার অনুযায়ী, ২ ও ৩ নম্বর আসামী (সুমন ও আওয়াল) থিম ওমর প্লাজার সাবেক কর্মচারী ছিলেন। শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা ও লুটপাটের পরিকল্পনা করেন বলে উল্লেখ করা হয়েছে।

​মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে আসামীরা পিস্তল, লোহার রড, হাসুয়া ও ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে থিম ওমর প্লাজার ৭ম তলায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। আসামীরা একাউন্ট অফিসার মো. ইউসুফ আলী ও লিগ্যাল অফিসার আসাদুল হকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও ল্যাপটপ কেড়ে নিয়ে কক্ষের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়। সেই সময় ড্রয়ার ও লকার ভেঙে মোট ৬ লাখ ৭২ হাজার ৬০০ টাকা লুটে নেওয়া হয়। পরবর্তীতে কর্মকর্তাদের জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে আসামীরা অফিসের নিয়ন্ত্রণ নেয় এবং তালাবদ্ধ করে দেয়।

​এজাহারে অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আসামীরা মার্কেট ও অফিস দখলে রাখেন। এই সময়ের মধ্যে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল বাবদ ১ কোটি ৭ লাখ ১১ হাজার ৩৩০ টাকা লুট করেন। এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে দোকানের ভাড়া ও জামানত বাবদ আরও ১২ লাখ ৪৭ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেন। আসামীরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সফটওয়্যার ধ্বংস এবং নথিপত্র বিনষ্ট করেছেন, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আইনি জটিলতায় ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​গত ১৪ জানুয়ারি দুপুর ১টার দিকে আসামীরা ভবনের ৯ তলায় অবস্থিত কোম্পানির চেয়ারম্যানের পারিবারিক বাসভবন ‘পেন্ট হাউজে’ হামলা চালায়। সেখানে গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে চড়-থাপ্পড় মেরে বাসার চাবি ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ড্রয়ার ও আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা এবং মূল্যবান শোপিস (এন্টিক সামগ্রী) লুট করা হয়। ওই সময় আসামীরা হুমকি দেন যে, মাসিক চাঁদা না দিলে ব্যবস্থাপনা পরিচালক নাজিফা হক চৌধুরীকে দেখা মাত্র প্রাণনাশের চেষ্টা করা হবে।

​বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর গত ১৪ জানুয়ারি বোয়ালিয়া থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি নং-AS0560) করা হয়েছিল। তবে থানা পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেওয়ায় মামলাটি দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে। আদালত পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অভিযোগে বিষয়ে জানতে চাইলে বিবাদী সুমন ও আওয়াল বলেন, মামলার বিষয়টি আমাদের জানা নেই। তবে আপনি যেসব কথা বললেন তা সঠিক নয়। আমরা তাঁদের আন্ডারে চাকুরি করতাম। এরপর বিনা কারণে তাঁরা আমাদের চাকুরী থেকে বাদ দেয়। বর্তমানে আমরা জাকির এন্টারপ্রাইজ এর আওতায় কাজ করছি। 

​কথা বলতে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর এসপি'র সরকারি নম্বরে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর




​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা : বাল্যবিবাহ ও মোবাইল আসক্তি রোধের আহ্বান

মনপুরার বাংলা বাজার গভীর রাতে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই

বগুড়া-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, মর্যাদার লড়াইয়ে প্রার্থীরা

বাজিতপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় ভিপি সাদিক কায়েম; ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

বোয়ালখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা-২ এর প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় আধুনিক বার ভবন নির্মাণ ও মামলাজট নিরসন হবে:আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে আব্দুল্লাহ আল ফারুক

মধ্যনগর উপজেলায় নির্বাচনী বিশাল জনসভা

আখাউড়ার দরুইন গ্রামে মুশফিকুর রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত

হিজড়াদের জন্য সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী রউফ আটক

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রতারণা মামলার আসামী গ্রেপ্তার

ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল ‎

ফুলছড়ির কঞ্চিপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পক্ষে নির্বাচনী মিছিল ‎

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা হলো জামায়াতে ইসলামীর স্লোগান - মেজর হাফিজ

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

ঘাটাইলে ভোটের ময়দানে শেষ হাসি কার—নাছির না আজাদ

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণায় এম শহিদ

গঙ্গাচড়ায় দল বদলের হাওয়া,আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ১২ নেতা

মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও পুরস্কার বিতরণ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র


এই সম্পর্কিত আরও খবর

মোহনপুরের ‘মাস্টারমাইন্ড’ এখন গোদাগাড়ীতে, সরকারি অর্থে হরিলুটের অভিযোগ

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

শেরপুরে জামায়াত নেতা হত্যা : প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

রাস্তা গিলে আ. লীগ নেতার মার্কেট : পুলিশ খুঁজছে, টাকা তুলছেন ভাই

​মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর বিএসটিআই, নওগাঁয় দুই কারখানায় দণ্ড