
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বহু নির্যাতন-নিপীড়নের শিকার নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভনকে রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।রাজনৈতিক সূত্রে জানা যায়, তিনি রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে ১৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন সময়ে মোট চারবার কারাবরণ করতে হয়েছে।নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আগামীতে রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তাকে দেখতে চান তারা। তাদের মতে, মোল্লা তরিকুল ইসলাম শোভন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। সেই বিবেচনায় মোল্লা তরিকুল ইসলাম শোভন একজন যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে সবার কাছে পরিচিত।





























