
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামীর নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান রামপুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাহাৎ খান।





























