শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

রাস্তা গিলে আ. লীগ নেতার মার্কেট : পুলিশ খুঁজছে, টাকা তুলছেন ভাই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে নিয়ম ভেঙে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান আওয়ালের নির্মিত বহুতল বিপণি বিতান এখনও বহাল তবিয়তে রয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর একাধিক মামলা মাথায় নিয়ে এই নেতা গা ঢাকা দিলেও অবৈধভাবে নির্মিত এই মার্কেট থেকে নিয়মিত আর্থিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

​অভিযোগ রয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সঙ্গে যৌথভাবে মার্কেটটি নির্মাণ করা হলেও এর বরাদ্দ ও ভাড়া উত্তোলন এককভাবে আওয়ালই নিয়ন্ত্রণ করছেন।

​অনুসন্ধানে জানা যায়, সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। ২০১২ সালে কোনো দরপত্র ছাড়াই নগরীর সাহেববাজারে ‘বৈশাখী মার্কেট’ নামের এই বহুতল ভবন নির্মাণের কাজ পান তিনি। ২০১৮ সালে লিটন দ্বিতীয় দফায় মেয়র হওয়ার পর কাজটিতে গতি আসে। তবে শর্ত অনুযায়ী আগের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর কাজ ঝুলে থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।

​২০১৩ সালে রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন মেয়র লিটন ক্ষমতার অপব্যবহার করে সাহেববাজার কাঁচাবাজারে প্রবেশের সরকারি রাস্তা দখল করে এই মার্কেট নির্মাণের সুযোগ করে দেন।

​মামলার এজাহার অনুযায়ী, ৫৯৯৬ নম্বর দাগের ওপর মার্কেট নির্মাণের কথা থাকলেও কোনো অধিগ্রহণ ছাড়াই ৫৯৪৩ নম্বর দাগের (সরকারি রাস্তা) ওপর ভবনটি সম্প্রসারণ করা হয়। এমনকি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে কোনো নকশা অনুমোদন বা রাস্তা বন্ধের সরকারি অনুমতিও নেওয়া হয়নি। মামলার বাদি রফিকুল ইসলাম জানান, তৎকালীন মেয়রের প্রভাবে প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ নির্মাণ কাজ চালানো হয়েছে। বর্তমানে নগরবাসীকে বিকল্প ও সংকীর্ণ পথ দিয়ে বাজারে যাতায়াত করতে হচ্ছে।

​বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেকেন্দার আলী জানান, মামলাটি এখনও বিচারাধীন এবং আগামী মার্চ মাসে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

​"পুরো মার্কেটটি নির্মাণের জন্য আরডিএ থেকে কোনো নকশা অনুমোদন নেওয়া হয়নি, যা রীতিমতো আইনের লঙ্ঘন।"— মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্য।

​৫ আগস্টের পটপরিবর্তনের পর শামসুজ্জামান আওয়াল পলাতক থাকলেও তার ব্যবসা থেমে নেই। গত মঙ্গলবার সরেজমিনে মার্কেটটি ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে আওয়ালের ভাই রুবেল মার্কেটের ভাড়া ও বরাদ্দ সংক্রান্ত সব কাজ দেখাশোনা করছেন।

​ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, রুবেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। পুলিশের খাতায় আওয়াল ‘পলাতক’ থাকলেও মাসখানেক আগে রাজশাহীর কয়েকজন ব্যবসায়ী ঢাকায় তার ব্যক্তিগত ফ্ল্যাটে গিয়ে দেখা করে এসেছেন বলেও জানা গেছে।

​শুধু বৈশাখী মার্কেটই নয়, সিটি কর্পোরেশনের আরও অন্তত চারটি বহুতল মার্কেট নির্মাণে আওয়ালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক ব্যবসায়ী এক দশক আগে দোকান বরাদ্দের টাকা দিলেও এখনও পজিশন বুঝে পাননি। এছাড়া চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় অর্থ জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

​এসব বিষয়ে বক্তব্য জানতে শামসুজ্জামান আওয়ালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই রুবেল সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "মার্কেটের সব কাজ নিয়ম মেনেই করা হয়েছে।" তিনি বর্তমানে আওয়াল কোথায় আছেন, সে বিষয়েও কিছু জানেন না বলে জানান।


আরও খবর




তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : সন্ত্রাসী মিশাল ও ইব্রাহিম গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

​রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি, সভাপতিকে কুপিয়ে জখম

​রাজশাহীতে সামারি কোর্টের হানা, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

​লাইসেন্স ছাড়াই লাচ্ছা সেমাই বিক্রি, নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা

​বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ও দণ্ড

হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে নিতে প্রসিকিউশনের আবেদন

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত

​রাজশাহীতে কেনাকাটার সময় আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট : মামলা, তদন্তে পিবিআই