
হুজায়ফা হিজল, রায়গঞ্জ:
রায়গঞ্জে আই বি ডাবলু এফ-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ। সঞ্চালনায় ছিলেন আবু জাফর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবি ডাবলু এফ-এর সেক্রেটারি মোঃ ওমর ফারুক খান জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন এ এস এম আব্দুল ওয়ারেছসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ—বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




























