
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জাতীয় উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর উদ্যোগে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং (Functional Activism and CSO Initiatives for Non-discrimination and Gender Equality) (FACING) প্রকল্পের আওতায় রোববার ডেমক্রেসিওয়াচ আঞ্চলিক কার্যালয় রংপুর বিভাগীয় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক প্রাক্তন অপরাজিতা সদস্য মন্জশ্রী সাহার সভাপতিত্বে সভাটি ফেসিলিটেট করেন প্রকল্পের জেলা সমন্বয়ক শামীমা আক্তার। সভায় ডেমক্রেসিওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ সমন্বয়ক আবদুস সেলিম, খুরশিদা জাহান গত মাসের কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় সিদ্ধান্ত হয়, প্রতি মাসে উপজেলার নারী নির্যাতনের রিপোর্ট সংগ্রহ করা হবে এবং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। সভায় অংশ নেন রংপুর, দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধা নাগরিক প্ল্যাটফর্মের সকল সদস্য। আলোচনার শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী দিনে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ, জার্মানি, এবং আর্থিক সহযোগিতা করছে কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস। বিভাগীয় আহ্বায়ক মন্জশ্রী সাহ বলেন, এই প্ল্যাটফর্মের সদস্যরা নাগরিক অধিকার, মানবাধিকার এবং এসডিজি ৫ ও ১৬ সম্পর্কে জ্ঞান অর্জন করে তা অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ভাগ করে নেবেন। অনুষ্ঠানে স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন (CSOs), নারী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয়, নীতি প্রস্তাবনা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




























