শিরোনাম
সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরের তারাগঞ্জে ছাত্র সমাজের সভাপতি -সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার :রংপুরের তারাগঞ্জে রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজ’-এর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারাগঞ্জ থানাপাড়াস্থ জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে তারা দলে অন্তর্ভুক্ত হন। আদর্শিক রাজনীতির টানে যোগদান: যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম নতুন কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “দেশ ও মানুষের সেবায় আদর্শিক ও কল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চাই।” কেন দল ত্যাগ করলেন—এমন প্রশ্নের জবাবে সদ্য পদত্যাগকারী উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম মোবাইল ফোনে জানান, “জামায়াতে ইসলামীর সততা, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ। সেই মুগ্ধতা থেকেই আমরা আদর্শিক রাজনীতির অংশ হতে ছাত্র সমাজ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছি।”দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৫০ জন নেতাকর্মী এদিন জামায়াতে শামিল হন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, যুব জামায়াত বিভাগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারাগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ছাত্র সমাজের এই গণ-যোগদানকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তৃণমূলের এই দলবদল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।



আরও খবর




রংপুরের তারাগঞ্জে ছাত্র সমাজের সভাপতি -সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

কৃষক দলের সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নির্বাচনের আগেই নারীদের অপমান, পরে তারা কী করবে: তারেক রহমান

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

জামায়াতের লক্ষ্য বস্তাপচা রাজনীতির পরিবর্তন: আমির

নির্বাচনে ‘থেকেও নেই’ জাতীয় পার্টি

ঢাকা-৯: মাঠে সরব বিএনপি, ভিন্ন কৌশলে তাসনিম জারা ও এনসিপি

বায়ুদূষণে বাড়ছে গলা ব্যথা-জ্বর-সর্দি-কাশি

আইন থাকলেও নেই প্রয়োগ; অলিগলি ছেয়ে গেছে নিষিদ্ধ সিনথেটিক ব্যানারে

দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর ভোট

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

শেরপুরে জামায়াত নেতা হত্যা : প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

বিএনপি-জামায়াতের কাছে মানুষের পাওয়ার আশা নেই: রেজাউল করিম

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র

গঙ্গাচড়ায় দল বদলের হাওয়া,আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ১২ নেতা


এই সম্পর্কিত আরও খবর

কৃষক দলের সভাপতিসহ ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামায়াতের লক্ষ্য বস্তাপচা রাজনীতির পরিবর্তন: আমির

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

শেরপুরে জামায়াত নেতা হত্যা : প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

মধ্যনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা

ভোট একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ কাউকে দেয় না—এটি আদায় করে নিতে হয়-মঈন খান

পঞ্চগড়ে সামারি ট্রয়ালে আইনে চুরির মামলায় শাকিল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড

ভেজাল শিশু খাদ্য ও অতিরিক্ত দামে সার বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী প্রচারণার ব্যানার পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন,থানায় জিডি

১২ তারিখ ভোটের মাধ্যমে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে: রংপুরে নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ