
মোঃ রহমত মন্ডল,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের তারাগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেলে তারাগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১৭৫ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর এস ,এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, এমপির উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং কাজী ছামছুল হুদা, মো: জিকরুল ইসলাম প্রমুখ।




























