শিরোনাম
রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা,মারধর ও তেল লুট ​জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে পুঠিয়ায় এসিল্যান্ডের বিশেষ অভিযান গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হলেন মোঃ আবুল কালাম এমপি লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সেন্ট্রাল প্লাজার অন্যতম স্বত্বাধিকারী পানাউল্লাহ চৌধুরীর ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও জিরা জব্দ ​ঐক্যবদ্ধ হচ্ছেন রাজশাহীর নারী আইনজীবীরা, গঠিত হচ্ছে নতুন ফোরাম নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা
শনিবার ২৮ মার্চ ২০২৬
শনিবার ২৮ মার্চ ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা,মারধর ও তেল লুট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৮ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ সাইফুল ইসলাম  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের পরিচয়ে আসা একদল যুবক নির্ধারিত পরিমাণের বেশি তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনে হামলা, মারধর ও তেল লুটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় স্টেশনটির ম্যানেজারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় সাময়িকভাবে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় অবস্থিত পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (সকাল ১১টার দিকে) পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুনরায় চালু করা হয় স্টেশনটি।


ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী ও গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে ১৫-১৬ জন যুবক সেখানে আসে। তারা নিয়ম ভেঙে বেশি পরিমাণে অকটেন দাবি করে।


কর্তৃপক্ষ তাদের দাবি প্রত্যাখ্যান করলে তারা উত্তেজিত হয়ে ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিবসহ কর্মচারী মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে। এক পর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন ভরে নিয়ে যায়, তবে কোনো টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে।


ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা।


পরে বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় তেল সরবরাহ চালু করেন। এ সময় সেখানে পুলিশ মোতায়েন করা হয়।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, তিনি শুনেছেন কিছু ব্যক্তি ছাত্রদলের পরিচয়ে তেল নিতে গিয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পাম্পে তেল না থাকার কথা জানানো হলেও তারা তা মেনে নেয়নি এবং পরবর্তীতে ভাঙচুরে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, বর্তমানে ছাত্রদলের কোনো অনুমোদিত কমিটি না থাকায় নাম ভাঙিয়ে কেউ এ ধরনের অপকর্ম করলে তাদের বিরুদ্ধে সংগঠন কঠোর অবস্থান নেবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি প্রতিটি ফিলিং স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা সংকট না হয়।


আরও খবর




রূপগঞ্জে ছাত্রদল পরিচয়ে ফিলিং স্টেশনে হামলা,মারধর ও তেল লুট

​জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে পুঠিয়ায় এসিল্যান্ডের বিশেষ অভিযান

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হলেন মোঃ আবুল কালাম এমপি

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

সেন্ট্রাল প্লাজার অন্যতম স্বত্বাধিকারী পানাউল্লাহ চৌধুরীর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও জিরা জব্দ

অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, পাকুন্দিয়ায় ব্যবসায়ীকে জরিমানা

কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে: শফিকুল ইসলাম

ছাতকে হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ, হরিলুটে মেতে উঠেছে একটি চক্র

​ঐক্যবদ্ধ হচ্ছেন রাজশাহীর নারী আইনজীবীরা, গঠিত হচ্ছে নতুন ফোরাম

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীর শাকপুরায় সঞ্জীব-মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের প্রান্তিক সম্মাননা অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি


এই সম্পর্কিত আরও খবর

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হলেন মোঃ আবুল কালাম এমপি

লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

সেন্ট্রাল প্লাজার অন্যতম স্বত্বাধিকারী পানাউল্লাহ চৌধুরীর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও জিরা জব্দ

অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, পাকুন্দিয়ায় ব্যবসায়ীকে জরিমানা

কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দায়িত্বশীলদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে: শফিকুল ইসলাম

ছাতকে হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ, হরিলুটে মেতে উঠেছে একটি চক্র

​ঐক্যবদ্ধ হচ্ছেন রাজশাহীর নারী আইনজীবীরা, গঠিত হচ্ছে নতুন ফোরাম