
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখাকে কেন্দ্র করে দোকানদারের কিলঘুষিতে আব্দুল লতিফ নামে এক রিক্সা চালক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত দোকানদারকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত, আব্দুল লতিফ নেত্রকোনার কলমাকান্দা থানাধীন দক্ষিন পোড়াগাও এলাকার মতিনের ছেলে। সে পেশায় রিক্সা চালক ছিল। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়ীতে পরিবার নিয়ে বসবাস করতো।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, বিকালে বরপা এলাকা সেবা ফিলিংষ্টেশনের পাশে জসীমের গাড়ীর চাকা মেরামতের দোকানের সামনে আব্দুল লতিফ তার রিক্সা রেখে প্রশ্রাব করতে যায়। তিনি সেখান থেকে আসলে দোকানের সামনে কেন গাড়ী রেখেছে এনিয়ে কথাকাটাকাটি। এসময় দোকানদারের কিলঘুষিতে মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে রিক্সা চালক আব্দুল লতিফ।
এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে দোকানদার জসীমকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা জসীমকে পুলিশের কাছে সোপর্দ করে।
রূপগঞ্জ থানা পুলিশ আরো জানান, আটক জসীমকে জিজ্ঞাসাবাদ চলছে৷ লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























