
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়োজিদ কেমিক্যাল এন্ড মিনারেলস লিমিটেড এবং এশিয়ান ট্রেডার্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছুমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইফতার মাহফিলে প্রায় শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে, বায়োজিদ কেমিক্যাল এন্ড মিনারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার উপদেষ্টা জনাব তানভীর হাসান মিলনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা ভূইয়া, দেলোয়ার হোসেন, আমজাত হোসেন, রবিউল ইসলাম, এরসাদ, দেলোয়ার হোসেন প্রধান, মোসারফ হোসেন, সহ আরো অনেকে
এই সময় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয় ।




























