
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জনাব আনোয়ার হোসেন মোল্লা।
এনসিপির রূপগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মো. ইউসুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জিহাদ হোসেন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
যোবায়ের সর্দার, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা এনসিপি;
শওকত আলী, আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর এনসিপি;
আজিজুল হাকিম রাতুল, সহ-সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা এনসিপি; শহীদ রোমানের মা;
সারোয়ার হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা; ইয়াছিন আরাফাত, সিনিয়র সংগঠক, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটি;
এডভোকেট মো. সেলিম, যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।
বক্তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




























