
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ কাউছার নামে এক মাদকাসক্ত ছেলের হামলায় নিজ পিতা ও বড় ভাইকে টেটাবিদ্ধ করার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , উপজেলার সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় বুধবার দুপুরের দিকে একই গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে মাদকাসক্ত কাউসার সাংসারিক বিরোধের জেরে তার সহোদর বড় ভাই রবিউল ও নিজ পিতা ইদ্রিস আলীকে টেঁটা দিয়ে আঘাত করলে একইসাথে বাবা ছেলে গুরুতর আহত হয়। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যায়৷ কিন্তু বাবা ছেলে একইসাথে টেটাবিদ্ধ হয়ে থাকলে এক লোমহর্ষক পরিবেশ তৈরী হয়। পূত্রদের মাঝে সাংসারিক বিরোধ নিয়ে সকালে হামলার ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার এসআই পঙ্কজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে হামলাকারীকে পাওয়া যায়নি। হামলাকারী কাউসারকে গ্রেফতারের চেষ্টা চলছে।





























