
মামুন শেখ রূপসাঃ
রূপসায় তুচ্ছ ঘটনায় কিসমত খুলনা গ্রামের খুড়ার বটতলায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া যায়। এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের মৃত:আব্দুল মান্নান হাওলাদার এর ছেলে মোঃ বোরহান হাওলাদার (৫২)কে খুড়ার বটতলা নামক স্থানে তার দোকানে ঢুকে বিবাদী একই গ্রামের মৃত: আতিয়ার রহমানের পুত্র মোঃ খলিল (৩৫) ফেব্রুয়ারি সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে নিলা ফোলা জখম করে। প্রথমে ভুক্তভোগীর দোকানের সামনে এসে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে বোরহান প্রতিবাদ করলে বিবাদী তার দোকানে প্রবেশ করে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। বোরহানের মাথার বাম পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় বিবাদী ভুক্তভোগী বোরহানের জ্যাকেটের পকেট হইতে নগদ ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আহত বোরহানকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রূপসা ভর্তি করা হয়।



























