
মামুন শেখ রূপসাঃ
রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশ। ট্রাইবেকারে নৈহাটী সান স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে শিয়ালি-চাঁদপুর সিএস মিলন একাদশকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। খেলায় আকর্ষণীয় ছিলো নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের হাসান, আবদুল্লাহ এবং ক্যাসি তিনজন দেশের বাইরের খেলোয়াড়। রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, আকিব জাবেদ,শেখ তানভীর হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আজমীর।
এছাড়া খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। অতিথি হিসাবে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরন করেন ব্যবসায়ী সোহাগ শেখ। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ,রূপসা উপজেলা পল্লী বিদুৎতের এজিএম এম এ হালিম খান,খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল,আলতাফ হোসেন টিপু, আঃ মালেক শেখ,কবির শেখ,মহিউদ্দীন মিন্টু,আঃ রহমান,ফুটবল কোচ মুস্তাকুজ্জামান,প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ, দেলোয়ার হোসেন,ক্রীড়া সংগঠক মনির ঢালী,সাইফুল ইসলাম,সৈয়দ মাহমুদ আলী,বাশির আহম্মেদ লালু,সাইফুল পাইক, প্রভাষক মেঝবা উদ্দীন সেলিম, আঃকাদের শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক খান শফিকুল ইসলাম, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেনসহ অনেকে।





























