
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
শাজাহানপুরের আমরুল ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতিমান চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আমরুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন বাবু, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় সভাপতি ও উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন,উপজেলা বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এম আর মানিক, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মোল্লা, সদস্য জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আ. রউফ রহমত আলী উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, তাতী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শিবলু, যুবনেতা বাছেদ, তাজুল জলিল, বজলু, ছাত্রদল নেতা মোহনসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দরা জানান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছ লাগানোর বিকল্প নেই। তরুণ সমাজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।





























