
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার নগর আজিরন রাবেয়া মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি ও প্রাথমিক শিক্ষা অফিসার আকতার বানু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মতিউর রহমান সরকার শিশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব বিন ছোটন।
প্রধান অতিথি এনামুল হক শাহীন বলেন, "মাদরাসা শিক্ষা আমাদের নৈতিক ভিত্তি তৈরি করে। দাখিল ও আলিম পরীক্ষার্থীরা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশ গড়ার কারিগর হবে। কৃতি শিক্ষার্থীরা অন্যদের জন্য অনুপ্রেরণা।
সভাপতি আকতার বানু (খুশি) বলেন, "নারী শিক্ষার প্রসারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের কৃতি ছাত্রীরাই আগামীতে সমাজের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে পূর্ববর্তী বছরের কৃতি শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অধ্যক্ষ মাওঃ শফিকুল ইসলাম জানান, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে তারা নিরলস কাজ করছেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




























