
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক পরিবারের সন্তান তাহমিদ আলম সাফিন দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয় এবং সর্বোচ্চ ফলাফল অর্জন করে।
সাফিন কড়ইতলা ইসলামপুর গ্রামের বাসিন্দা। সে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মাসুম বিল্লাহর ভাগনে এবং মরহুম সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের নাতি। তার বাবা কামরুল আলম ভূঁইয়া ও মা নুরুন্নাহার আক্তার।
ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার ইচ্ছা পোষণ করে সাফিন সকলের দোয়া চেয়েছে।





























