শিরোনাম
পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের অভিযোগ

প্রকাশিত:সোমবার ০১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তা- রেঞ্জ সহকারী এ.বি.এম হাবিবুল ইসলাম ও বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে জেলে ও বাওয়ালী মহাজনদের কাছ থেকে কৌশলে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেদের অভিযোগ, সুন্দরবনের অভয়ারণ্যের ভেতর নৌকা চলাচলের অনুমতি, পাস নবায়ন এবং বিভিন্ন ধরণের সরকারি ফি আদায়ের নামে অতিরিক্ত টাকা নিতে বাধ্য করা হয় তাদের।

জেলে মহাজনরা বলেন প্রতিটি নৌকার জন্য সরকারি ফি’র বাইরে ৫০০+৫০০ মিলে ১ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়। অনুসন্ধানে সাংবাদিকদের হাতে আসা একাধিক কল রেকর্ডেও দালালদের মাধ্যমে ঘুষের টাকা নেওয়ার কথোপকথন পাওয়া গেছে। এতে অভিযোগকারীরা বলছেন, দুই কর্মকর্তা যোগসাজশে দীর্ঘদিন ধরেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। তাদের সাথে সম্পৃক্ত রয়েছেন স্বয়ং ডিএফ্ও।

সাতক্ষীরা রেঞ্জের অন্তর্ভুক্ত চারটি স্টেশন- বুড়িগাওয়ালী, কদমতলা, কৈখালী ও কোবাতক। এর মধ্যে বুড়িগাওয়ালিনী স্টেশনকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। জেলেদের মতে এখান থেকেই পাস নবায়ন, নৌকা চলাচল ও মাছ-কাঁকড়া আহরণের সরকারি রাজস্বের বাইরে অতিরিক্ত কত টাকা নেওয়া হবে তা ‘একটি নির্দিষ্ট রেট’ হিসেবে ঠিক করে দেওয়া আছে। ফলে অন্যান্য তিন স্টেশনেও জেলেদের কাছ থেকে সরকারি ফি’র ৪০-৫০ গুণ পর্যন্ত বেশি টাকা দিতে হয়।

অথচ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২১ সালের প্রজ্ঞাপনে সুন্দরবন এলাকায় মাছ ও কাঁকড়া আহরণের জন্য নির্ধারিত রাজস্ব হার নির্ধারণ করে দেয়। সেখানে উল্লেখ করা আছে- চিংড়ি প্রতি কুইন্টাল ৫০০ টাকা, কাঁকড়া প্রতি কুইন্টাল ৭৫০ টাকা, সাদা মাছ প্রতি কুইন্টাল ৬৪০ টাকা, রূপচাঁদা/ভেটকি/পাঙ্গাস প্রতি কুইন্টাল ২ হাজার ৪০০ টাকা এবং নৌকা থেকে মাছ ধরার জন্য জনপ্রতি ১৫ টাকা সরকারি রাজস্ব খাতে জমা দেওয়ার কথা। কিন্তু জেলেরা জানান, বাস্তবে পাস সই করার সময় কাঁকড়ার পাসে মাথাপিছু ৩৯০ টাকা, চরপাটা পাসে ৩৯০ টাকা আর ফাঁস জালের পাসে মাথাপিছু ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হয়-যা সরকারি নির্ধারিত ফি থেকে বহুগুণ বেশি।

এদিকে ২০১৯ সালে ইঞ্জিনচালিত নৌকায় কাঁকড়া পরিবহনের অনুমতি না পেয়ে জাহান আলী গাজীসহ আটজন নৌকা মালিক হাইকোর্টে রিট দায়ের করেন। পরবর্তীতে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট একটি রায়ে নির্দেশনা দেয়- নৌকা সুন্দরবনে প্রবেশের আগে দিনের বেলায় কঠোরভাবে তল্লাশি চালাতে হবে। চারু, বিষ বা কোনো বেআইনি সরঞ্জাম যেন নৌকায় না থাকে। প্রতিটি নৌকাকে করণীয় ও দণ্ডনীয় বিষয়ক হ্যান্ডবিল/পোস্টার সরবরাহ করতে হবে। কিন্তু অভিযোগকারীরা বলছেন, এসব নির্দেশনা উপেক্ষা করে স্টেশনে ‘স্বেচ্ছাচারী ও অতিরিক্ত অর্থ আদায়’ দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। যার সাথে জড়িত আছে ডিএফও। হাবিবুল ইসলাম এবং জিয়াউর রহমান ডিএফও হাসানুর রহমানের কাছের লোক পরিচয় দিয়ে দম্ভোক্তি করে থাকেন জেলেদের সাথে। ফলে জেলেরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন- আমাদের অফিসে আসেন। আমরা রাজস্ব ছাড়া টাকা নিই না। আমার স্টেশন থেকে সরকার নির্ধারিত ফি (রাজস্ব) ছাড়া অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়না। আমরা রিসিট ছাড়া টাকা নেই না।

অপর অভিযুক্ত রেঞ্জ সহকারী এ.বি.এম হাবিবুল ইসলামের মোবাইলে কয়েকবার কল দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

তবে খুলনা বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান সাথে কথা হলে এক প্রশ্নের জবাবে রাগান্বিত স্বরে তিনি বলেন- যেহেতু আমি জড়িত এমন কথা বলছেন তাহলে উপদেষ্টাকে ট্যাগ করেন। বক্তব্য ভাইরাল করে দেন। আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন।

খুলনা অঞ্চলের বন সংরক্ষকের দপ্তরের কর্মকর্তা (সিএফ) ইমরান আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ম্যাসেজ করার পরে তিনি কোন জবাব দেন নি। তবে এ অফিসের একজন কর্তা জানান- স্যারের কাছে ম্যাসেজ করে রাখেন কাজ হবে।

জেলে মহাজনরা বলেন- সরকারি নিয়ম মানতে আমরা প্রস্তুত। কিন্তু অতিরিক্ত ঘুষ ছাড়া সুন্দরবনে প্রবেশ করা যায় না। পাস নেওয়া থেকে শুরু করে মাছ-কাঁকড়া উত্তোলন-সব জায়গায় অবৈধ ঘুষের টাকা দিতে হয়। এই সব দুর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্তমান সরকার ভেতরে- বাইরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

স্থানীয় জেলে-মহাজন, মানবাধিকারকর্মী ও পরিবেশবাদীরা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাদের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে ‘সাংগঠনিকভাবে ঘুষ বাণিজ্য’ চলছে, যার ফলে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে বিভাগীয় বন কর্মকর্তা এই ঘুষবানিজ্যের সাথে জড়িত এবং আদায়কারী স্টেশন কর্মকর্তাদের মদদদাতা সেখানে জেলেদের কান্না শুনবে কে? ঘুষের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সময়ের দাবী।


আরও খবর




পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি