
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ জুন) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তারেক বিন মাহমুদ এবং মাওলানা ইমাম হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক শিক্ষক বোরহান সাদী ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক তসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান ছাত্র ছাত্রীরা। সমাপনী বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইসলামিক সাংস্কৃতিক আয়োজন। কুরআন তেলাওয়াত করেন আহমাদ ইবনে জাহিদ। ইসলামিক সংগীত পরিবেশন করেন আহমাদ, শিব্বির, রেদোয়ান, আরিজ।
ইসলামিক নাটক পরিবেশন করেন ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
পুরাতন ও নতুন ছাত্র ছাত্রীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী মিলনমেলায় পরিণত হয়। প্রাণবন্ত পরিবেশ, আবেগঘন স্মৃতিচারণ ও সৌহার্দ্যের বন্ধন এই আয়োজনকে করে তোলে সবার কাছে স্মরণীয়।





























