
ইসরাফিল ইসলাম মান্দা নওগাঁনওগাঁ জেলার মান্দা থানার ০২ নং ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের কৃতি সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ বারবার কারা নির্যাতিত নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল হক ওয়ালটন বাবু শহীদ জিয়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলাশাখার সভাপতি হিসেবে নিযুক্ত। গত কাল দলের এক বার্তার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ওয়ালটন বাবু অথাৎ আজিজুল বাবু কথা বলে জানা গেছে শহিদ জিয়ার আদর্শ ও নীতি ধারন করে বাংলাদেশ জাতীয়তা দল বিএপির জন্য আমি নিজেকে বিলিয়ে দিয়েছি দলের জন্য দল ভালবেসে আমাকে যে প্রতিদান দিয়েছে তা আমার জন্য অনেক পাওয়া। বাকি সময় যেন আমি আমার নীতি ও আদর্শের আলোকে দলের জন্য কাজ করে যেতে পারি সে দোয়া চাই।





























