
শিবচর প্রতিনিধিশিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে জান্নাতুল (১৬) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। শনিবার (৩ মে) উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল চরশ্যামাইল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,‘গতকাল শুক্রবার উৎরাইলের চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে দাদীর সাথে বেড়াতে এসেছিলো জান্নাতুল। দুপুরে যখন বৃষ্টি হচ্ছিলো তখন ফুপাতো বোন মেঘলা'র সাথে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায় সে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় ও জান্নাতুল সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। পরে জান্নাতুলের ফুপাতো বোন মেঘলার চিৎকারে লোকজন আসলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত যথা স্থানে এসে পানিতে খোজাখুজি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায় নাই। পারিবারিক সূত্রে আরও জানা যায়,নিখোঁজ জান্নাতুল শিবচরে পাওয়ার হাউজ নামক স্থানে একটি মাদ্রাসায় দাখিলে নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। তার পিতা রনি ফকির একজন প্রবাসী। জান্নাতুলের ফুপাতো বোন মেঘলা সাঁতার জানলেও নিখোঁজ জান্নাতুল সাঁতার জানে না।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রতন শেখ জানান,‘ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। ডুবুরী দল চেষ্টা চালাচ্ছে। তবে স্রোত থাকায় কাজ কিছুটা ব্যহত হয়েছে।





























