
গাজীপুর প্রতিনিধিঃ শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।রোববার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার অন্য দুইজন হলেন- শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। শিশু গৃহকর্মী মোহনা পঞ্চগড় জেলার সদর থানার হাড়িবাসা তালমা গ্রামের গোলাম মোস্তফার এক মাত্র মেয়ে। উল্লেখ গত প্রায় ৮ মাস আগে শিশু মোহনা রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগদেন।কাজে যোগদানের পর থেকেই তার উপর চলে পৈশাচিক নির্যাতন। তার পুরো শরীরে মারধর ও ছ্যাকার ক্ষতের চিহ্ন। কাজে যোগদানের পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতনা শফিকুর রহমান দম্পতী। পরে গত ৩১ জানুয়ারি সকালে তার বাবা গোলামমোস্তফাকে ফোন করে বলেন,মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। পরে তার বাবা তাকে আনতে গেলেসাদা কাগজে স্বাক্ষর নিয়ে ওই শিশুকে তার বাবারকাছে হস্তান্তর করে। এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলে বিষয়টি যেন কাউকে না বলে। শনিবার রাতেই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগী ওই শিশু গৃহকর্মীকে ডিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে ৫০হাজার টাকা চিকিৎসা বাবদ তুলে দেওয়া হয়।




























