
সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সখিপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
১৫ জুন(রবিবার) বিকাল ৫ টায় সখিপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল রাত ১টায় সখিপুর ৮ নং ওয়ার্ডে সখীপুর সরকারি কলেজ মোড়ের পূর্ব পাশে একটি বসত ঘর ও দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সখিপুর উপজেলা বিএনপি'র সভাপতি,পৌর বিএনপির সভাপতি নেতৃবৃন্দের নাম জড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তারই প্রতিবাদে বিএনপি নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন। এতে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী আঃ গনি, যুবদলের আহবায়ক ও বি আর ডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সদস্য সচিব নাসির উদ্দিন প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সখীপুর পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন। তিনি বলেন, ইতোপূর্বে বিভিন্ন জায়গায় জমি দখলের অভিযোগে জেলা বিএনপি আশরাফুল কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। তাছাড়া কিছু কুচক্রী মহল সখীপুরে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্যোগে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।।





























