
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোরশা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও বিশেষ দোয়া।
সোমবার ( ১৬মার্চ ২০২৬) বিকেলে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
বিকেল থেকেই উপজেলা ৬ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলন মেলায়। মডেল মসজিদ মাওলানা আব্দুল আহাদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ ১ (পোরশা, সাপাহার ও নিয়ামাতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি সম্মানিত সদস্য তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম সহ সাপাহার উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস কেবল সিয়াম সাধনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মসংযম, তাকওয়া অর্জন, ধৈর্যচর্চা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান ।
একই সঙ্গে অন্যায়-অবিচার, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার গুরুত্বও তুলে ধরা হয়।
তারা আরও বলেন, রমজানের প্রকৃত চেতনা হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে এবং সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি অন্যায় মাদক দূর করা সম্ভব।
শেষে জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।




























