শিরোনাম
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি

প্রকাশিত:শনিবার ২২ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২২ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরা-২ আসনে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে আয়োজিত এই শোডাউনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন ফুটবল মাঠ থেকে র‌্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর হাজার হাজার মোটরসাইকেল বাইপাস সড়ক হয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কয়েক কিলোমিটারব্যাপী দীর্ঘ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আগরদাড়ি মাদরাসায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে যোগ দিতে সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা লাবসায় জমায়েত হতে শুরু করে। জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, পোস্টার এবং প্রচার সামগ্রীতে সাজানো মোটরসাইকেলগুলো মড়কের দুপাশের মানুষের মন আকর্ষণ করে। অনেক স্থানে শোডাউনকে কেন্দ্র করে সড়কের দু’পাশে দাঁড়িয়ে অনেকে হাত নেড়ে অংশগ্রহণকারীদের প্রতি সমর্থন জানান। তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

র‌্যালির বিভিন্ন স্থানে মুহাদ্দিস আব্দুল খালেককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় র‌্যালিতে উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শোডাউনের সমাপনী বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি নির্বাচন নয়; আমরা সাতক্ষীরাকে একটি নৈতিক, শান্তিপূর্ণ এবং উন্নত শহরে রূপান্তরিত করতে চাই। জনগণের ভোটে বিজয়ী হলে ইনশাআল্লাহ গণতন্ত্র, ন্যায়বিচার, স্বচ্ছতা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কাজ করব। আল্লাহর আইন ও সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি দেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, তরুণরাই পরিবর্তনের প্রধান বাহক। আজকের র‌্যালিতে তাদের উৎসাহ- উদ্দীপনা প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই জামায়াত প্রস্তুত। আমি জনগণের সেবক হয়ে মাঠে কাজ করব, তাদের প্রত্যাশা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব।

র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সাতক্ষীরা শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোফারফ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‌্যালি জুড়ে দলীয় নেতাদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছিল লক্ষণীয়।

র‌্যালি শেষে সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বলেন, আজকের গণশক্তির প্রদর্শন প্রমাণ করে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণই আমাদের শক্তি। নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত- ইনশাআল্লাহ।

শোডাউনকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ, ড্রোনে ভিডিও ধারণ, ব্যানার-ফেস্টুনে সজ্জিত সড়ক এবং উদ্বুদ্ধ স্লোগান ছিল প্রধান আকর্ষণ।
ইতেমধ্যে অনলাইনে ব্যাপক প্রচার-প্রসার ও ভিডিও প্রকাশে জেলার রাজনৈতিক অঙ্গনে র‌্যালিটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরও খবর




গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল