
বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ কমিউনিটি জেনারেল হাসপাতাল এর যাত্রাবাড়ীর শাখার ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ মামুন ভূইয়া । শুক্রবার সকালে লাদুরচর গোবিন্দপুর ডা. মামুন ভূইয়া'র বাড়িতে ঈদ উপহার বিতরণ করেন। ডা. মামুন ভূইয়া বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।




























