
সোনারগাঁও প্রতিনিধিঃ
মাঠ চষে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁও থানা বিএনপি ১ নং সহ সভাপতি, ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি , শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ ও সমাজ সেবক, শিল্পপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। তিনি বিভিন্ন হাট-বাজারে জনসংযোগ করেন এবং বিভিন্ন যায়গায় বিল বোর্ডের মাধ্যমে প্রচারণা চালান। তাছাড়া বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ করে যাচ্ছেন। আল মুজাহিদ মল্লিক কে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারন ভোটারেরা।
তারা বলেন, আল মুজাহিদ মল্লিক একজন যোগ্য মানুষ। তাহার দ্বারা সোনারগাঁও থানা উন্নয়ন সম্ভব। আল মুজাহিদ মল্লিক বলেন আমি সোনারগাঁয়ে সাধারণ মানুষের চাওয়া পূরণ করতেই নির্বাচনে এসেছি। প্রতিদিনই বিভিন্ন অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষের সাড়া পাচ্ছি। সোনারগাঁও থানার প্রতিটি ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ পাশে থেকে সহযোগিতা করে আসছে। সোনারগাঁওয়ের সকল শ্রেণি পেশার মানুষের জন্য যার দুয়ার সব সময় খোলা থাকে। কেউ বলতে পারবেনা আমার সাথে দেখা করতে আসা ব্যাক্তি কেউ ফেরত গেছে। আমি শতভাগ চেষ্টা করি তাই তাদের সেবা দিতে। আল্লাহ রাব্বুল আলামীন যদি কবুল করে, তাহলে সোনারগাঁও উপজেলার উন্নয়ন সম্ভব। যদি নির্বাচিত হতে পারি সাধারন মানুষের মাধ্যমে তাদের সমস্যাগুলো শুনে তাদের সাথে নিয়েই সেগুলো সমাধানে কাজ করবো ইনশাল্লাহ, তিনি আরো বলেন , "কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।





























