শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

শ্রীপুরে কেজি দরে বিক্রি করা ৪৯০ কেজি বিনামূল্যের সরকারি বই উদ্ধার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে একটি মাদ্রাসায় কেজি দরে বিক্রি করা প্রায় ৫শ কেজি  সরকারি বিনা মূল্যের পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমতৈল জেটিএস কাদেরীয়া (রহঃ) দাখিল মাদ্রাসা থেকে বিক্রি হওয়া  ৪৯০ কেজি পাঠ্য বই ইজিবাইকে উঠানোর সময়  উদ্ধার করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নে  চারতলা নতুন ভবনবিশিষ্ট আমতৈল জেটিএস কাদেরীয়া (রহঃ) দাখিল মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা সর্বসাকুল্যে দেড়শত জনের মতো। অথচ অধিক সংখ্যক শিক্ষার্থী দেখিয়ে প্রতি বছর অতিরিক্ত সরকারি বই সংগ্রহ করা হয়। ফলে গত বছরের বিভিন্ন শ্রেণীর প্রায় ৫শ কেজি অব্যবহৃত বই মাদ্রাসার  স্টোরে পড়েছিল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ওই বইগুলো মুকুল বিশ্বাস  নামে শ্রীপুরের খামারপাড়া বাজারের  একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ীর কাছে  বিক্রি  করেন মাদ্রাসার সহকারী সুপার আছাদুজ্জামানসহ চার শিক্ষক। বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্য বই অতি গোপনে স্থানান্তরের চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বইগুলো উদ্ধার করেন।


গোপনে  সরকারি বই  বিক্রির ব্যাপারে সত্যতা স্বীকার করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আসাদুজ্জামান বলেন, সকল শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে মাদ্রাসার আর্থিক সংকট থাকায় ২০২৩ ও ২০২৪ সালের পুরাতন কিছু বই বিক্রির জন্য আলোচনা করা হয়। ঘটনার দিনে আমি বাড়িতে ছিলাম পরবর্তীতে শুনতে পেরেছি এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। পরে বই গুলো বিক্রি না করে রেখে দেওয়া হয়েছে। তবে এটির কোনো রেজুলেশন করা হয়নি। ঘটনাটি এত দূর যাবে জানলে এমন ঘটনা ঘটতো না। তবে এরকম কিছু আর ঘটবেনা বলে অঙ্গিকার করছি। ঘটনার দিন সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, আকিদুল ইসলাম এবং জাবেদ আলি নামে মাদ্রাসার  তিন শিক্ষক ও শহীদুল ইসলাম নামের একজন দপ্তর ছিলেন।


এ বিষয়ে অভিযুক্ত অন্যান্য শিক্ষকরাও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গোপনে সরকারি বই বিক্রির মাধ্যমে অর্থ  আত্মসাতের অপচেষ্টার কথা স্বীকার করেছেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি।

তিনি বলেন, নতুন কিংবা পুরাতন বই যেটিই হোক বিক্রির এখতিয়ার তাদের নেই। এটি খোলা টেণ্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসন করে থাকে। 


আমতৈল জেটিএস কাদেরীয়া (রহঃ) দাখিল মাদ্রাসার চার শিক্ষক অনৈতিকভাবে  ৪৯০ কেজি বই বিক্রির চেষ্টা করছিলেন। বইগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি বলেন, সরকারি পাঠ্যবই বিক্রির সাথে জড়িত  অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করবেন মাধ্যমিক শিক্ষা অফিসার।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ