
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
সংসদ অধিবেশন থেকে মাগুরায় ফিরেই শ্রীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
১১ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।
এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে মশকনিধন কীটনাশক প্রয়োগ করা হয়। এসময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।


































