
মোঃ হুমায়ুন কবির ক্রাইম রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২ নং সিএমবি বাজার কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ নং সিএমবি বাজার পরিচালনা কমিটির সভাপতি এস.এম পলাশ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন-এর বিশেষ উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বাজার কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত এবং ক্রেতা-বিক্রেতার সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বাজার কমিটির এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।




























