
শাহিন মিয়া (অষ্টগ্রাম)
কিশোরগঞ্জ জেলার,অষ্টগ্রাম উপজেলায়, কিশোরগঞ্জ (৪) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান এমপির সাথে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর ২ টায় অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত মিলনায়তনে, অষ্টগ্রাম উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ (৪) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান এমপি, সভায় সঞ্চালনায় ছিলেন, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা,আরো উপস্থিত ছিলেন।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেব খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী'রা।
সভায় প্রধান অতিথি, অ্যাডভোকেট ফজলুর রহমান,
উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান সরকারি প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন,তিনি আরো বলেন,সরকার আগাম টাকা দিগ বা না দিগ, টাকা আমি দিবো, হাওরে বাধ দিব নদী খনন উন্নতমানের হসপিটাল নির্মাণ করব। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা
পরিশেষে বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় |




























