শিরোনাম
চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী ধুনট থানার চার পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা আমতলীতে এক নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজাল! সতের বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার দুইজন অষ্টগ্রাম পুরাতন উপজেলায় সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মহৎ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দক্ষিণ আইচা কলেজে নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

শ্রমিক সংকট ও বাড়তি মজুরির চাপে দিশেহারা হাওরের কৃষক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম ঘনিয়ে এলেও এবার কৃষকের মুখে নেই স্বস্তির হাসি। শ্রমিক সংকট,বাড়তি মজুরি, জলাবদ্ধতা ও বজ্রপাতের আতঙ্ক মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে কৃষকদের।২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ বোরো মৌসুমের তথ্য অনুযায়ী, তাহিরপুর উপজেলায় ২৩টি ছোট-বড় হাওরে প্রায় ১৭ হাজার ৪৩৯ থেকে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে প্রায় ৬৮ হাজার ৬১৮ থেকে ৭০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কৃষি বিভাগের এমন বড় লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে মাঠে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।কৃষকরা জানান,আগের বছরের তুলনায় এবার শ্রমিক পাওয়া যাচ্ছে অনেক কম। যারা কাজ করছেন,তারাও স্বাভাবিকের চেয়ে বেশি মজুরি দাবি করছেন। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন তারা। এর মধ্যে বিভিন্ন এলাকায় জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে।উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের কৃষক কপিলনুর মিয়া বলেন,আমি ১২-১৪ কেয়ার জমিতে ধান রোপণ করেছিলাম। কিন্তু এখন শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। সময়মতো ধান কাটতে পারবো কি-না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।একই গ্রামের দরিদ্র কৃষক তছদ্দুল মিয়া বলেন,ঋণ করে ৫-৬ কেয়ার জমিতে বোরো ধান চাষাবাদ করেছিলাম। ফসল তুলে সারাবছর স্বস্তিতে দিন কাটাবো—এমনটাই আশা ছিল। কিন্তু এখন যে অবস্থা, বাপ-বেটা দু’জন মিলে ধান কেটে শেষ করা সম্ভব না। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা বাড়ছে, অনেক জমির ধান তলিয়ে গেছে। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কীভাবে ফসল ঘরে তুলবো বুঝে উঠতে পারছি না। ঋণের বোঝা হয়তো থেকেই যাবে।তাহিরপুরসহ পার্শ্ববর্তী হাওর এলাকার কৃষকদের অভিযোগ,ধান পাকতে শুরু করলেও পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না। অন্যদিকে, সাম্প্রতিক বজ্রপাতের ঘটনায় মাঠে কাজ করতে গিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে করে শ্রমিক সংকট আরও প্রকট হয়ে উঠছে।এদিকে বোরো আবাদে ব্যবহৃত উফশী ও হাইব্রিড জাতের ধান (ব্রি-৯২, ৯৬, শক্তি-১, ২) ভালো ফলনের সম্ভাবনা থাকলেও সময়মতো ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ফসল রক্ষায় ৮৭টি পিআইসি’র মাধ্যমে বাঁধ নির্মাণ করা হলেও শ্রমিক সংকট নতুন করে উদ্বেগ তৈরি করেছে।কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত শ্রমিক সংকট নিরসন, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং বজ্রপাত থেকে সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি না হলে হাওরের বোরো ধান নিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।হাওরের বুকজুড়ে সোনালি ধান দোল খাচ্ছে, কিন্তু সেই স্বপ্নঘেরা মাঠেই এখন কৃষকের চোখে দুশ্চিন্তার ঘন মেঘ।


আরও খবর




শ্রমিক সংকট ও বাড়তি মজুরির চাপে দিশেহারা হাওরের কৃষক

পানের বরজেই লাখ টাকা আয়: পান চাষে শহীদুলের অভাবনীয় সাফল্য

কটিয়াদী মডেল থানায় 'ওপেন হাউজ ডে'তে অতিথিদের আপ্যায়নকে ভাতের হোটেল বলে প্রচার নিয়ে ক্ষোভ!

একটি শিশু সুশিক্ষিত হলে আলোকিত হবে একটি এলাকা — সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

কালবৈশাখীর তাণ্ডবে টাঙ্গুয়ার হাওর-এ গাছপালা লণ্ডভণ্ড

গাংনীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মনপুরায় জোড় পূর্বক জমি দখল ও হামলার অভিযোগ ইব্রাহিম ও লাভলির বিরুদ্ধে

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

ধুনট থানার চার পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, দেশীয় ৬টি অস্ত্র উদ্ধার

চাঁদপুরে তীব্র দাবদাহে ‘স্বস্তির শরবতে’ যুবদল নেতা শাহানুর বেপারীর মানবিক উদ্যোগ

পূর্বাচলে মাদক ও প্লট দখল চক্রের বিরুদ্ধে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগ‌ঞ্জে সা‌বেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেপ্তার

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

পানের বরজেই লাখ টাকা আয়: পান চাষে শহীদুলের অভাবনীয় সাফল্য

কটিয়াদী মডেল থানায় 'ওপেন হাউজ ডে'তে অতিথিদের আপ্যায়নকে ভাতের হোটেল বলে প্রচার নিয়ে ক্ষোভ!

একটি শিশু সুশিক্ষিত হলে আলোকিত হবে একটি এলাকা — সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

কালবৈশাখীর তাণ্ডবে টাঙ্গুয়ার হাওর-এ গাছপালা লণ্ডভণ্ড

গাংনীতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মনপুরায় জোড় পূর্বক জমি দখল ও হামলার অভিযোগ ইব্রাহিম ও লাভলির বিরুদ্ধে

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

ধুনট থানার চার পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, দেশীয় ৬টি অস্ত্র উদ্ধার