শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত শিশু নিকেতন যেন আমার আরেক পরিবার

প্রকাশিত:শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কাজী মালিহা আকতার:

সেবা ব্রতী সংগঠন যুব রেড ক্রিসেন্ট শুধু মানবসেবা করে তা না, এখানে যারা কাজ করে তাদেরকে আলাদা পরিবারও দেয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের সাথে কাজ করতে গিয়ে তেমনি আমিও পেয়েছি কয়েকটি পরিবার। তার মধ্যে একটি সুবিধাবঞ্চিত শিশু নিকেতন। এ পরিবারের একটি মুহূর্ত আমার কাছে রোমাঞ্চকর হয়ে থাকবে। 

এ বছরে বাচ্চাদের প্রথম ক্লাস ছিল তাই দলে দলে সবাই যোগ দিল। এখনো ভর্তি হয়নি এমন বাচ্চা থেকে শুরু করে নবম শ্রেণির পর্যন্ত বাচ্চারা এসেছিল। ১৮ জানুয়ারি রোজ শনিবার চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিং এ তাদের ক্লাস অনুষ্ঠিত হয়। মূলত প্রত্যেক শনিবার যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কলেজ ইউনিট 'সুবিধাবঞ্চিত শিশু নিকেতন' নামে একটি স্কুল পরিচালনা করে। যেখানে দুটি বস্তি দেবপাহাড় ও ফুলবাড়িয়ার বাচ্চাদের পড়ানো হয়। 

সকাল ১০ টা থেকে তাদের কার্যক্রম থাকলেও তারা এর আগেই পৌঁছে যায়। বাচ্চাদের ক্লাসের প্রতি প্রচণ্ড উৎসাহ দেখে তাদেরকে পড়ানোর জন্য আরও উদ্দীপনা জাগে। সেদিন এত বাচ্চা এসেছিল যে অনেক কষ্টে সবার জন্য জায়গা করা গিয়েছিল। এরপর তাদেরকে ক্লাস অনুসারে বসিয়ে আমরা যারা পড়াই তারা ভাগ হয়ে গেলাম। আমি বসলাম পঞ্চম শ্রেণির বাচ্চাদের নিয়ে। ওদেরকে 'হাতি ও শিয়ালের গল্প' পড়ালাম। এরপর সারসংক্ষেপ নিয়ে আলোচনা করে তাদেরকে শব্দার্থ বের করতে দিয়ে সপ্তম শ্রেণির বাচ্চাদের কাছে গেলাম। ওরা শুধু দুইজন ছিল, তখন ওদেরকে বিজ্ঞান পড়ালাম। 

এর কিছুক্ষণ পর বাচ্চারা কেউ কেউ পানি খেতে যেতে যাচ্ছিল। তখন লক্ষ্য করলাম পিচ্চি করে একটা বাচ্চা তাদের সাথে চলে যাচ্ছে। আমি গেলাম ওদের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে? একজন বললো, ও আমাদের সাথে চলে যাচ্ছে। তখন আমি হাত বাড়িয়ে বললাম, আসো তুমি আমার সাথে। বাচ্চাটা আমার কোলে উঠে গেল আমাকে একেবারে জড়িয়ে ধরলো। আর মিষ্টি কণ্ঠে বলল, "আমার ঘুম আছছে"। আমিও জড়িয়ে ধরে কোলে নিয়ে বাকিদের পড়াচ্ছিলাম। তখন আমাদের একজন সহকর্মী একটা ফটো ক্লিক করলো। 

একজনকে জিজ্ঞেস করলাম, ওর নাম কী? বলল, আফসানা। আমি বললাম, বয়স কত? একজন উত্তর দিল, "এখনো তিন বছর হয়নি আমার সাথে চলে এসেছে পড়তে"। সে ছিল সবচেয়ে ছোট বাচ্চা আমাদের সুবিধাবঞ্চিত শিশু নিকেতনের। বাচ্চাটা এতই মায়াবী ছিল যে আমি এখনো তার মায়া কাটিয়ে উঠতে পারিনি। ওর জড়িয়ে ধরাটায় মনে হচ্ছিল খুবই আপন কেউ, অনেক পরিচিত কেউ। কিন্তু সেদিনই ছিল ওর সাথে আমার প্রথম দেখা। এতো অল্প বয়সী একটা বাচ্চা এতো আবেগে জড়াতে পারে তাও প্রথম দেখায়! 

কিছু কিছু মানুষ, কিছু কিছু মুহূর্ত যেমন হৃদয়ে দাগ কেটে যায় তেমনি আফসানার জড়িয়ে ধরাটাও ছাপ রেখে গেল আমার মনে। সব বাচ্চা মিলে আমার একটা পরিবার তার মধ্যে এক সদস্যের হৃদয়ে লাগানো ছোঁয়া স্পেশাল করে তুললো তাকে। 


লেখক: শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ 


/শুভ্র


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য

​২৪ মার্চ বরেন্দ্র কলেজ রাজশাহীর রুবি জয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব

জেরীন-মুনতাছির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম