
আহম্মদ কবির, স্টাফ রিপোর্টার:বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে,সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রাকসহ ৫৫ লক্ষ ৩৯ হাজার টাকা ম্যুলার ভারতীয় ফুসকা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি। শনিবার (২৮ জুন)ভোররাতে জেলার বিশ্বম্ভপুর উপজেলার রাজাপাড়া নামক স্থান হতে এসব মালামাল আটক করে বিজিবি। বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধীনস্থ চিনাকান্দি বিওপির সীমান্ত পিলার ১২১১/এমপি হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশ অভ্যন্তরে রাজাপাড়া নামক স্থান হতে ১টি ট্রাকসহ ৬ হাজার ১শত ৫৬কেজি ভারতীয় ফুসকা আটক করে চিনাকান্দি বিওপির টহল দল। যার আনুমানিক মূল্য ৫৫ লক্ষ ৩৯ হাজার টাকা।এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা ও ট্রাক শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





























