
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।সোমবার দুপুরে পরিদর্শনে গিয়ে পূজা কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিযেছেন পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম এ সময় উপস্থিত ছিলেন।





























