শিরোনাম
শুভমিতার সঙ্গে শরীফের নতুন দ্বৈতগান ‘পাশাপাশি’ বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল,গ্রেপ্তার-৩ বাড়িতে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেপ্তার তেল নেই লেখা সেই পাম্পে আবারও মিললো ৩,২৬৯ লিটার পেট্রোল নবীনগরে উদীচীর বর্ষবরণ উৎসব ও গণসংগীত বাউল গানের আসর অনুষ্ঠিত নাঙ্গলকোটে ইভটিজিং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং এর মত বিনিময় সভা পোরশায় খাল পুনর্খনন কাজের শুভ উদ্বোধন দুমকীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ও আহত -১ লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

শুভমিতার সঙ্গে শরীফের নতুন দ্বৈতগান ‘পাশাপাশি’

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও সম্প্রতি দেশ ও বিদেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দ্বৈতগান করে বেশ আলোচনায় এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতার সঙ্গে গাইলেন শরীফ। তাদের নতুন এই দ্বৈতগানের শিরোনাম ‘পাশাপাশি’।

​গানটির কথা ও সুর করেছেন আসাদ আফজাল এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসিফ ইসলামের নির্দেশনায় গানটির একটি চমৎকার মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যা ইতিমধ্যে ‘তিন তার’ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। সিলেটের শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে চিত্রায়িত এই ভিডিওতে মডেল হয়েছেন শরীফ ও রিকা। পুরো কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিব মোস্তফা।

​নতুন গানটি নিয়ে শরীফ বলেন, "শুভমিতার সঙ্গে এটি আমার দ্বিতীয় গান। আমাদের আগের গান ‘দৃষ্টিহীন’ শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছিলেন, সেই অনুপ্রেরণা থেকেই ‘পাশাপাশি’ গানের জন্ম। আমি আমার সবটুকু উজাড় করে গানটি গেয়েছি। স্বভাবসুলভ মনোমুগ্ধকর গায়কী দিয়ে গানটিকে অনন্য সুন্দর করে তোলার জন্য শুভমিতাদিকে ধন্যবাদ জানাই। আশা করি, এবারের গানটিও শ্রোতাদের ভালোবাসা পাবে এবং সুরের জগতে আমাকে নিজস্ব একটি অবস্থান তৈরিতে সাহায্য করবে।"

​গীতিকার ও সুরকার আসাদ আফজাল তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমার কথা ও সুরে শরীফ ও শুভমিতার গাওয়া এটি দ্বিতীয় গান। শরীফ একজন গুণী শিল্পী। এর আগেও তার কণ্ঠে আমার বেশ কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। বলিউডের অন্বেষা দত্ত, কলকাতার শুভমিতা ও বাংলাদেশের ন্যান্সিসহ স্বনামধন্য শিল্পীদের সঙ্গে সে কাজ করেছে। সামনে আমরা একসঙ্গে আরও অনেক গান করব বলে আশা রাখছি।"

​নির্মাতা আসিফ ইসলামের সঙ্গে এটি শরীফের চতুর্থ মিউজিক ভিডিও। ২০১৬ সালে লন্ডনে একসঙ্গে প্রথম কাজ করেন তারা। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আসিফ বলেন, "শরীফের গানের কথা ও সুর সবসময় একটু ভিন্ন রকমের হয়। তাই তার কাজ নিয়ে আমার আগ্রহ একটু বেশি থাকে। দেশে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ নিয়ে ব্যস্ত থাকলেও গত ১০ বছরে আমরা মোট ৫টি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আরেকটি গানের সম্পাদনার কাজ চলছে। দর্শকরা এই মিউজিক ভিডিওটিতে গানের পূর্ণতা দেখতে পাবেন বলে আমার বিশ্বাস।"


আরও খবর
আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬





শুভমিতার সঙ্গে শরীফের নতুন দ্বৈতগান ‘পাশাপাশি’

বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল,গ্রেপ্তার-৩

বাড়িতে অবৈধভাবে মজুদ করা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেপ্তার

তেল নেই লেখা সেই পাম্পে আবারও মিললো ৩,২৬৯ লিটার পেট্রোল

মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার জব্দ

দিনে দুপুরে কুপিয়ে হত্যা

সোনারগাঁ‌য়ে জুতার ভেতর ‘ইয়াবা চালান’, পুলিশের জালে কারবারি

নবীনগরে উদীচীর বর্ষবরণ উৎসব ও গণসংগীত বাউল গানের আসর অনুষ্ঠিত

টাঙ্গাইলে বণিক সমিতির সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রূপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: এমপি রেজু

বর্ণাঢ্য আয়োজনে রামপাল উপজেলা প্রশাসনের বাংলা বর্ষবরণ

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাতক্ষীরায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরুর দিনেই অনুপস্থিত ৩ হাজারের বেশি

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব


এই সম্পর্কিত আরও খবর

প্রযুক্তির ছোঁয়ায় বৈশাখের নতুন গান ‘বৈশাখী রঙ’

আবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা

রোজা রেখেও কাজ করি : বুবলী

​চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার

সাথী বৈদেশীর গানের পরিচালনায় সোহেল খান

‘আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?’

প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

বিকিনি পরা নিয়ে মুখ খুললেন তানজিয়া জামান মিথিলা