
মোরশেদ আলম,চকরিয়া : স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হারবাং এর অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭) কে অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক ২.০০ টা হতে ২.৩০ এর মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ হতে হারবাং বাড়িতে আসার পথে চকরিয়া উপজেলার আজিনগর অংশ হতে ছেলেটিকে অপহরণ করে নিয়ে যায় দুবৃত্তরা। পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। তাকে অপহরণের পর 01972780515 নাম্বার থেকে বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে। পিতা মঞ্জুর আলম জানান, তার ছেলে পারভেজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যান। পরে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এর নির্দেশে পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশ জানায়, একটি সঙ্ঘবদ্ধ চক্র পারভেজ কে অপহরণ করে নিয়ে যায়। আজ বুধবার মাগরিবের পর ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করেন চকরিয়া থানা পুলিশ।





























